ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































