ছবি: আপন দেশ
টাঙ্গাইলে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগিতায় শিশু সাংবাদিকতায় ফলোআপ কর্মশালা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এতে কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
কর্মশালায় টাঙ্গাইল প্রেসক্লাবের কর্যকরি পরিষদের দফতর সম্পাদক মামুনুর রহামান মামুন মিয়া, ক্রিড়া সম্পাদক মোস্তাক হোসেন, প্রেসক্লাবের সদস্য অরন্য ইমতিয়াজ, এসএম আওয়াল মিয়া ও যুগধারা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>ব্রীজ নির্মাণের দুই মাসেই সংযোগ সড়কে ধস
অনুষ্ঠান পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক মো. তোফাজ্জল হোসেন। এতে প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সাদিক ইভান।
দিনব্যাপী কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ইতিবাচক কাজে লাগাতে হবে। আমি আশা করছি, এ কর্মশালা থেকে শিশুরা ভালো কিছু নিয়ে যাবে। তারা শিশু অধিকারের পাশাপাশি সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্পর্কে ধারণা পাবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































