Apan Desh | আপন দেশ

কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্য সংযোজন ও হালনাগাদবিষয়ক এক কর্মশালা হয়েছে। কর্মশালায় শিক্ষকদের ব্যক্তিগত তথ্য, প্রকাশনা,  পেশাগত অভিজ্ঞতা, গবেষণার আগ্রহের ক্ষেত্র, ছবি ও পরিচিতিমূলক বিবরণ ওয়েবসাইটে যুক্ত করার পদ্ধতি হাতেকলমে শেখানো হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এ কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় শিক্ষকদের ড্যাশবোর্ডের বিভিন্ন অংশের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। বিভাগগুলো কীভাবে নিজ নিজ তথ্য সংযোজন ও হালনাগাদ করতে পারবে, তা-ও প্রদর্শন করা হয়। কর্মশালায় মূল উপস্থাপনা ও হাতে-কলমে প্রশিক্ষণ পরিচালনা করেন আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মেহেদী হাসান। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে দেখান কীভাবে ওয়েবসাইটে তথ্য সংযোজন, সম্পাদনা ও অপসারণ করতে হয়।

০৫:২১ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর উদ্যোগে পলিসি কমপ্লায়েন্স-এর উপর এক কর্মশালা হয়েছে। শনিবার (২৩ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। কর্মশালার বিভিন্ন সেশনে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন ও মাহমুদ হোসাইন খাঁন।

০৯:২৩ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement