Apan Desh | আপন দেশ

দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি: ডা. শফিকুর রহমান

ছবি: আপন দেশ

দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি, আপনাদের দাবি আদায় করে তবেই ঘরে ফিরব ইনশাল্লাহ। ছয় দফা জনগণের প্রয়োজনে দফা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, জনগণের প্রয়োজনে সকল দফা বিলুপ্ত করে এক দফা ঘোষণা করার প্রয়োজন হতে পারে। আপনারা প্রস্তুত আছেন। আজকের লংমার্চ আপনাদের দিকে। আগামীর লংমার্চ এখান থেকে ঢাকার দিকে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে অংশ নিয়ে টাঙ্গাইল নগরজলফৈ আয়োজিত পথসভায় তিনি একথা বলেন। শহর বাইপাস সড়কের মোড়ে দুপুর ১২টার দিকে এ পথসভা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, নব্য স্বৈরশাসক থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই কার জন্য? জনগণের জন্য, আঠারো কোটি মানুষের জন্য। এ লড়াইয়ে দাবি আদায় করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। এর মাঝখানে আর কোন বিশ্রাম নাই, বিরতি নাই। 

আরও পড়ুন<<>>জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে

তিনি বলেন, আমাদেন প্রথম লংমার্চ ঢাকার শাপলা চত্বর থেকে শুরু করে চট্টগ্রামের লালদিঘী পর্যন্ত বিস্তৃত ছিল। রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছিল। নারী পুরুষ নির্বিশেষে মানুষ আমাদের লংমার্চের সঙ্গে একাত্বতা ঘোষণা করেছিল। তারপর থেকেই স্বৈরশাসনের পথে হাটা এ সরকার তাদের জালাপোড়া শুরু হলো। বিভিন্ন কথা বলতে শুরু করল। বলল, বিরোধী দল কেন এখন লংমার্চ করতে যাচ্ছে। আমরা প্রশ্ন করি আপনারা কেন জনগণকে অপমান করতে গেলেন। ৭০ ভাগ মানুষের ভোটের রায়কে কেন আপনারা সম্মান করলেন না। কেন যে ১৪শ মানুষের জীবন এবং রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসলেন। কেন তাদের সঙ্গে আপনারা বেঈমানি করলেন। কেন জুলাই সনদ বাস্তবায়ন করেননি। আপনারা কথা দিয়েছিলেন, কোন জায়গায় অনির্বাচিত কাউকে দিয়ে শাসন করতে দেয়া হবে না। জাগায় জাগায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সঙ্গে ধোকাবাজি করেছেন। আপনাো জাতির সঙ্গে দেয়া একটি কথাও রক্ষা করেননি। এ জাতি আপনাদের কাছে এ কার্ড, সে কার্ড এগুলা চায় নাই। কার্ডগুলার কথা আপনারা বলেছিলেন জাতিকে দেবেন। জাতি যা চেয়েছিল তা আপনারা দিতে পারেন নাই।

শফিকুর রহমান জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, টাঙ্গাইলে নিশ্চয়ই আপনারা ২৪ ঘন্টা কারেন্ট পান? পান না। যে এলপিজি কিনে আমাদের চুলা জালাতে হয় তা ৭শ টাকার এলপিজি এখন ২২শ টাকায় কিনতে হয়। আমরা নেমেছি এ অধিকারগুলো আদায় করার জন্য।

তিনি আবারও প্রশ্ন করেন, টাঙ্গাইলে চাঁদাবাজি হয়না, কোন দুর্নীতি হয়না, কোন সন্ত্রাস নাই, মানুষের জীবন ও সম্মান নিয়ে টানাটানি হয়না। জনগণ উত্তর দেন হয়। সবগুলোই যখন হয় তখন এ নিয়েই আমরা বাঁচব নাকি এটার পরিবর্তন হবে। লড়াই হবে, লড়াই হবে। সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে।

পথসভায় বক্তব্য রাখেন এলডিপি’র চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ, এনসিপির মূখ্য সমন্বয়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক গোলাম পারওয়ার প্রমূখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়