Apan Desh | আপন দেশ

সাজেকে জয় বাংলা স্লোগান দিয়ে ৬ পর্যটক আটক

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাজেকে জয় বাংলা স্লোগান দিয়ে ৬ পর্যটক আটক

ছবি : আপন দেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণে যাওয়ার পথে ৬ পর্যটককে আটক করা হয়েছে। জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে সাজেক থানা পুলিশ তাদের আটক করে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির বাঘাইহাট বাজার এলাকায় তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কর্টযোগে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় উক্ত ৬ পর্যটক হঠাৎ করে জয় বাংলাসহ আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন।

পর্যটকদের এ উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বাঘাইহাট বাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার কারণে চরম জনঅসন্তোষের সৃষ্টি হয়।

খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৬ পর্যটককে আটক করে।

আটককৃত পর্যটকরা হলেন- ব্রাক্ষণবাড়িয়ার জেলার মো. ফারদিন এহসান হৃদয় (২৪),  ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ৬ পর্যটক বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সাজেক থানার ওসি বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়