Apan Desh | আপন দেশ

সাজেক

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

খুলে দেয়া হচ্ছে সাজেক ভ্যালী

দীর্ঘ ০৯দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেক ভ্যালী। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ায় সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকেই পর্যটকরা পুনরায় সাজেক ভ্রমণ করতে পারবেন। 

০৮:৪৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

সাজেকে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

সাজেকে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

চার দিন ধরে সাজেকে বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির সংকট। এ ছাড়া অবরোধের কারণে খাদ্য সংকটে ভুগছেন দেড় হাজার পর্যটক। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। শিরিন আক্তার বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দীঘিনালায় একটি সংঘর্ষে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাঘাইড়ি উপজেলা বিদ্যুতের সমস্যায় পড়েছে। সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাজেকে পর্যটক বেশি যাবে না এমন ভাবনা থেকে ব্যবসায়ীরা খাবার মজুত করে নি।  তবে সবজি আছে। আপাতত এ দিয়েই কাজ চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর সেনাবাহিনী জ্বালানি খাতে সহায়তা করছে।

০৪:৫৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement