ছবি: আপন দেশ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির এসআই শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন <<>> গাইবান্ধায় মাদক-সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শামসুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































