Apan Desh | আপন দেশ

সাতসকালে সড়কে ঝরল ছয় প্রাণ

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:০২, ৭ আগস্ট ২০২৬

আপডেট: ১০:১২, ৭ আগস্ট ২০২৬

সাতসকালে সড়কে ঝরল ছয় প্রাণ

ছবি : আপন দেশ

বগুড়ার এরুলিয়ায় বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার এএসআই শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এছাড়া কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন<<>>প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত ২৪

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়