Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুর সাইন্স ইনোভেশন এন্ড ক্লে ফেস্টিভ্যাল 

‎লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ৭ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুর সাইন্স ইনোভেশন এন্ড ক্লে ফেস্টিভ্যাল 

ছবি: আপন দেশ

‎শিক্ষালক্ষ্মীপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে ‘সাইন্স ইনোভেশন এন্ড ক্লে ফেস্টিভ্যাল’ হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৭নভেম্বর) সকালে প্রতিষ্ঠানের মাঠে এ আয়োজন করা হয়। 

‎দিনব্যাপী আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং আকর্ষণীয় মাটির তৈরি শিল্পকর্ম (ক্লে আর্ট) প্রদর্শিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান সবুজ, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব, হাছান মাহমুদ, কমিটির সদস্য মাওলানা ফারুক হোসাইন নূর নবী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ সহ শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।  

আরও পড়ুন<<>>নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭ জন আটক

উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ জানান, ‎এ আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে। তাদের বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রী শতাধিক স্টলে নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

‎উৎসবে শিক্ষার্থীরা ৬০টি স্টলে রোবোটিকস, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং সোলার বিদ্যুৎ ব্যবহারের মতো চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করে। পাশাপাশি জুনিয়র ও প্রাইমারি সেকশনের খুদে শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরি মাটির বিভিন্ন নান্দনিক তৈজসপত্র, খেলনা ও ঘর সাজানোর শতাধিক সামগ্রী প্রদর্শন করা হয়।

‎অনুষ্ঠানের শেষাংশে বিজ্ঞান প্রজেক্ট ও ক্লে আর্টের ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, উৎসব সফল করার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়