ছবি: আপন দেশ
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তিতে গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহবায়ক মুকুল মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী, জামায়াতের সাবেক জেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান ও জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন।
এসময় বক্তরা বলেন, এ সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে উল্টো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের উপর নগ্ন হামলা করছে। এ সরকার গ্যাসের দাম, তেলের দাম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শিলং সালাউদ্দিন আর ভারতের প্রেসক্রিপশনে এ সরকার দেশ পরিচালনা করছে। সালাউদ্দিনের কথা শুনে মাঝে মাঝে মনে হয় তিনি প্রধানমন্ত্রীরও উপরে। একাই সব বোঝেন, আর কেউ কিছু বুঝেন না। আমরা অবিলম্বে এ সরকার জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাই, নয়তো জনগণ মাঠে নামলে পালাবার পথ খুঁজে পাবেন না।
আরও পড়ুন<<>>জুলাই সনদের প্রত্যেক অক্ষর বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, কুড়িগ্রাম বার কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলামসহ জামায়াত ও ১১ দলের ৫ সহস্রাধিক নেতাকর্মী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































