Apan Desh | আপন দেশ

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২৭, ৫ আগস্ট ২০২৬

জামালপুরে বিএনপির বিজয় র‍্যালি

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‍্যালি ও সমাবেশ হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বিকেলে শহরের স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালির আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ লোটনের সভাপতিত্বে সমাবেশে হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, এমপি। 

আরও পড়ুন<<>>জামায়াতের সাবেক আমীর কারাগারে, ৩৯১ কোটি টাকা আত্মসাৎ

সমাবেশে আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল হক খান দুলাল,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী,জেলা যুবদলের আহবায়ক সজিব খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।

একইদিন সরিষাবাড়ী উপজেলা বিএনপি বিজয় র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি ও এমপি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিপূর্ব সমাবেশে নেতারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

অপরদিকে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। সন্ধ্যায় শহরের বটতলা মোড়ে যুবদলের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement