ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত মা-মেয়েসহ চারজন হত্যাকাণ্ডে স্বজনহারা সিফাতকে ২ লাখ টাকা অনুদান দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক তার হাতে তুলে দেয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় লক্ষ্মীপুর শহীদ জায়েদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ওই চেক হস্তান্তর করা হয়।
এ সময় লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়েদ নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেল,পৌর জামায়াতের আমীর হাফেজ ফজলুল করিম, পৌর সেক্রেটারি আবদুল্লাহ আল রাকিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা, মা-ছেলেসহ গ্রেফতার ৫
অনুষ্ঠানে বক্তারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্বজনহারা সিফাতের পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ যে, গত ২৫ জুন সকালে রায়পুর শহরের ধান হাটা এলাকায় একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম ও তার ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের এক মাত্র বেঁচে যাওয়া সন্তান সিফাত। হত্যার ঘটনায় সঙ্গে জড়িত থাকার অন্তর মজুমদান নামে এক হামলাকারী স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হয়। পরে সিফাত বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































