Apan Desh | আপন দেশ

অনুদান

রংপুর বিভাগে অনুদান পেলেন ৫৪ সাংবাদিক

রংপুর বিভাগে অনুদান পেলেন ৫৪ সাংবাদিক

রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।  সোমবার (০৯ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

০৭:৩৩ পিএম, ৯ নভেম্বর ২০২৬ সোমবার

চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

চরাঞ্চলে ৬০ হাজার টাকা করে অনুদান পাবে ৮৫০০ পরিবার

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে দুই কিস্তিতে ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দেয়া হবে। আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে। রোববার (০৮ নভেম্বর) সকালে গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম এ তথ্য জানান।

০৩:৩৪ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের মিয়াপাড়া এলাকার ধর্মসভা মন্দির পরিদর্শনে গিয়ে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা শেষে ধর্মসভা মন্দিরে যান তারেক রহমান। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেখানে অবস্থানকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

০৭:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়-প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদফতর, রাজশাহীর আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদফতর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

০৩:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২৬ সোমবার

পবায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

পবায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুর আবেদীন উপস্থিত থেকে মণ্ডপ প্রতিনিধিদের হাতে এ অনুদান তুলে দেন। অনুষ্ঠানে ইউএনও ইবনুর আবেদীন জানান, পবা-মোহনপুরের এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষ থেকে পবা উপজেলার ২৩টি পূজা মণ্ডপের প্রত্যেকটিকে ৫ হাজার টাকা করে দুর্গাপূজার উপহার হিসেবে দেয়া হয়েছে। অর্থ হস্তান্তরের জন্য সকল পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপজেলা পরিষদে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে তা আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়।

০৬:৪৫ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে জাপান সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে। মঙ্গলবার (০৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন। এ অর্থ সহায়তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সমন্বিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আশ্রয় সুবিধা উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

০৯:০১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement