Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা, মা-ছেলেসহ গ্রেফতার ৫

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২১, ১১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ব্যবসায়ীকে হত্যা, মা-ছেলেসহ গ্রেফতার ৫

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলায় মা ও ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের তথ্য জানান। 

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), মো.  বাবু (২৮) ও কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)। 

আরও পড়ুন<<>>অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারল না দুই পরীক্ষার্থী

ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ হত্যায় সন্দেহভাজন হনুফা বেগমকে আটক করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের বিভিন্ন সময় গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, আসামিরা শুক্রবার (১০ জুলাই) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। 

মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে বলে জানান ওসি।

উল্লেখ্য,  গত ০৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়