Apan Desh | আপন দেশ

অবৈধ ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৭, ৮ জুলাই ২০২৬

অবৈধ ভারতীয় শাড়ির বড় চালান জব্দ

ছবি: আপন দেশ

বাসের লাগেজ বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় শাড়ির বড় একটি চালান জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। 

বুধবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের লাগেজ বক্সে থাকা একটি ড্রামের ওপর বরফের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় শাড়িগুলো উদ্ধার করা হয়। 

আরও পড়ুন<<>>রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়