Apan Desh | আপন দেশ

Indian company

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করল এয়ার ইন্ডিয়া

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত করল এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। জেট ফুয়েলের উচ্চ মূল্য, দীর্ঘপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বাড়তি ব্যয় ও আকাশপথের বিধিনিষেধের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনটি। জানা গেছে, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট কমানো, স্থগিত ও সময়সূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনটি। গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমে নেয়া এ সিদ্ধান্তে হাজারও আন্তর্জাতিক যাত্রী প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

০৫:০৯ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশি সন্দেহে ভারতীয় শ্রমিককে পিটিয়ে হত্যা

বাংলাদেশি সন্দেহে ভারতীয় শ্রমিককে পিটিয়ে হত্যা

কাজের সন্ধানে কেরালায় গিয়েছিলেন ভারতের ছত্তিশগড় রাজ্যের এক তরুণ পরিযায়ী শ্রমিক। কিন্তু সে কাজের খোঁজই শেষ পর্যন্ত পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে। বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ৩১ বছর বয়সী রামনারায়ণ বাঘেল। নিহত রামনারায়ণ ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা। জীবিকার খোঁজে তিনি কেরালার পালাক্কাড় জেলায় যান। তবে স্থানীয়দের ভুল সন্দেহ ও সহিংসতার শিকার হয়ে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পালাক্কাড় জেলার ভালয়ার থানার আওতাধীন আট্টাপল্লাম এলাকায় চুরির সন্দেহে কয়েকজন স্থানীয় বাসিন্দা রামনারায়ণকে আটক করেন। এরপর তার পরিচয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তাকে বাংলাদেশি নাগরিক বলে ধরে নিয়ে নির্মমভাবে মারধর শুরু করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে কোনো চোরাই মাল উদ্ধার হয়নি।

০৬:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

ভারতের ব্রাহ্মণদের দাদাগিরি বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ভারতের ব্রাহ্মণদের দাদাগিরি বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে আবারও আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। তিনি বলেছেন, মোদী একজন ভালো নেতা। কিন্তু তিনি বুঝতে পারছেন না, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের নেতা হয়েও মোদী কেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং–এর সঙ্গে হাত মেলাচ্ছেন। সোমবার (১ সেপ্টেম্বর) ফক্স নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা নাভারো বলেন, আমি ভারতের মানুষকে শুধু এটাই বলতে চাইবো যে, ঘটনা যা হচ্ছে, সেগুলো বুঝুন। ভারতের জনগণের মূল্যে ব্রাহ্মণরা মুনাফা কামাচ্ছে। আমরা চাই এটা বন্ধ হোক। উপদেষ্টা নাভারো এর আগেও রাশিয়া থেকে খনিজ তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছিলেন। ব্লুমবার্গ টিভির সঙ্গে গত সপ্তাহে আলাপচারিতায় উপদেষ্টা নাভারো বলেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর বাড়তি ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থনৈতিকভাবে সহায়তা দিচ্ছে।

০৬:০৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement