Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ৮ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: আপন দেশ

কক্সবাজারের উখিয়ায় ৫নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে পাঁচ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। 

বুধবার (০৮ জুলাই) দুপুর আড়াইটায় ভারী বর্ষণের জেরে মাদ্রাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। 

এতে চাপা পড়ে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  নিখোঁজদের উদ্ধারে বর্তমানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন <<>> ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

স্থানীয়দের তথ্যমতে, মাদ্রাসাটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে। ঠিক কতজন নিখোঁজ তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়