ছবি: আপন দেশ
যশোরের কেশবপুরে জুলাই সনদ বাস্তবায়নের গণমিছিল হয়েছে। এ মিছিলটি ১১ দলীয় ঐক্যের উদ্যোগে করা হয়।
শনিবার (০৫ জুলাই) বিকেলে কেশবপুর পাবলিক ময়দান থেকে এ গণমিছিলটি শুরু হয়। পরে কেশবপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানানো হয়।
এছাড়া ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়। মিছিলে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের জোর দাবিতে স্লোগান দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন যশোর -৬ কেশবপুরের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মো. মোক্তার আলী।
বক্তব্য রাখেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমীর মো. সাইদুর রহমান, পৌর আমীর ও মেয়র পদপ্রার্থী প্রভাষক জাকির হোসেন।
আরও পড়ুন <<>> সরকারি দায়িত্ব ফেলে ক্লিনিক পরিচালনা, ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ
এছাড়াও বক্তব্য রাখেন রফিকুল ইসলাম ,সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পেশাজীবি বিভাগ কেশবপুর উপজেলার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।
বক্তারা অনতি বিলম্বে হত্যাকারীদের বিচার ও গণদাবি মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করার আহবান জানান। গণমিছিলে উপজেলার ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































