Apan Desh | আপন দেশ

সরকারি দায়িত্ব ফেলে ক্লিনিক পরিচালনা, ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ৫ জুলাই ২০২৬

সরকারি দায়িত্ব ফেলে ক্লিনিক পরিচালনা, ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ

ছবি: আপন দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট মো. নূর আমিন। তার বিরুদ্ধে সরকারি চাকরির বিধি ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) এ অভিযোগে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি বেসরকারি ক্লিনিক পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এছাড়া তিনি নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারি স্বাস্থ্যসেবায় ব্যাঘাত সৃষ্টি করছেন। সরকারি চাকরির প্রভাব ব্যবহার করে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করছেন।

এছাড়া অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন ও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. নূর আমিন।

তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জমির সীমানা-সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে এসব অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন <<>> শিশু ইরা হত্যার রায় মঙ্গলবার

তিনি দাবি করেন, সংশ্লিষ্ট বেসরকারি ক্লিনিকটি তিনি পরিচালনা করেন না, এটি পরিচালনা করেন তার বাবা।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদার রহমান আকন্দ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়