ছবি: আপন দেশ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খারজানি চর। যেখানে ঝড় আঘাত হেনেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গৃহনির্মাণ সামগ্রী ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করেছে।
শুক্রবার (০৩ জুলাই) এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইউকের নির্বাহী পরিচালক এম. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও টেকসই পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতেও কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন <<>> নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু
এম. আব্দুস সালাম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জিইউকের সামাজিক দায়বদ্ধতার অন্যতম অংশ। মানবিক সহায়তার পাশাপাশি টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সংস্থাটি ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রাখবে।
অনুষ্ঠিানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য জিইউকে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































