Apan Desh | আপন দেশ

‘মৎস্যজীবীদের উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ নিশ্চিত করবে সরকার’

নেত্রকোণা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ৩ জুলাই ২০২৬

‘মৎস্যজীবীদের উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণ নিশ্চিত করবে সরকার’

ছবি: আপন দেশ

দেশের সকল উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণ সরকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (০৩ জুলাই) সকালে নেত্রকোণা সার্কিট হাউজে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ‘জাল যার, জলা তার’- এ নীতিকে সামনে রেখে দেশের উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের অবাধ মাছ আহরণের সুযোগ নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন। যেন দেশের মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা আরও সুসংহত হয়।

ইজারা নিয়ে তিনি বলেন, ইজারা দেয়ার ফলে প্রভাবশালীরা যেভাবে হাওর বা জলাশয় দখল করে রাখতো। সাধারণ মানুষকে নামতে বাধা দিত, সে প্রতিবন্ধকতা দূর করা হবে। সরকার আইনগতভাবে এ ধরনের সকল বাধা দূর করার উদ্যোগ নিয়েছে যাতে সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে একসময় দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সে ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান নদী-খাল খনন শুরু করেছেন। জলাশয়ের নাব্যতা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতেও ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে বহু খাল ও নদী পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন <<>> টানা ৩ দিন ফেরি চলাচল বন্ধ

প্রতিসন্ত্রী আরও বলেন, নদীর নাব্যতা যাতে অক্ষুণ্ন থাকে, জলাবদ্ধতার কারণে মানুষ যাতে দুর্ভোগে না পড়ে এবং জলাশয়গুলোকে মৎস্য চাষের জন্য আরও উপযোগী করা যায়, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যেই বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি, নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়