Apan Desh | আপন দেশ

শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫১, ৬ মে ২০২৬

আপডেট: ১০:৪০, ৬ মে ২০২৬

শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর ও শিশুটির আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট

নেত্রকোনার মদনে ১২ বছরের শিশু মাদ্রাসার শিক্ষক দ্বারা ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (০৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার (০৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর আসামিকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এর আগে শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় মদন থানায় ভুক্তভোগীর মা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে অভিযোগটি দায়ের করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি আমান উল্লাহ সাগরের বাড়ি উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের হযরত ফাতেমা-তুজ-জোহরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। ২০২২ সালে এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। মাদ্রাসাতে তার স্ত্রীও শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। 

আরও পড়ুন<<>>রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হালিম বাহিনীর প্রধান নিহত

ওই এলাকার বাসিন্দা বিধবা নারীর একমাত্র মেয়ে ভুক্তভোগী শিশু। জীবিকা নির্বাহের তাগিদে ভুক্তভোগীর মা সিলেটে গৃহপরিচালিকার কাজ করেন। ভুক্তভোগী শিশু নানির কাছে থেকে কওমি মাদ্রাসায়  লেখাপড়া  করত। এর মধ্যে গত নভেম্বরে আমান উল্লাহ সাগর ওই শিশুকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার সূত্রে আরও জানা গেছে, ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগী শিশুকে প্রাণনাশের ভয় দেখান আসামি আমান উল্লাহ সাগর। পরে ওই শিশুকে মাদ্রাসা থেকে বিতারিত করা হয়। পাঁচ মাস পার হওয়ার পর শিশুটির শারীরিক পরিবর্তন আসে। জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে শিশুটি তার মায়ের কাছে জানায়, মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ সাগর তাকে ধর্ষণ করেছে।  

ঘটনাটি জেনে শিশুটির মা এলাকাবাসীর কাছে বিচার চান। আমান উল্লাহ সাগরের পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের হুমকি দেয় এবং এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করে। গত ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় গিয়ে শিক্ষক আমান উল্লাহ সাগরকে আসামি করে মামলা করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়