ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এ ম্যাচে টস জিতেছে জিম্বাবুয়ে। দলটির অধিনায়ক সিকান্দার রাজা আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এ ম্যাচ হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শুরু হবে মাঠের খেলা।
ফাইনালে ওঠার আগে দুই দলই হারিয়েছে বাংলাদেশকে। আবার আফগানিস্তানের কাছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই হেরেছে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারে জিম্বাবুয়ে।
আরও পড়ুন <<>> উইন্ডিজের বিপক্ষে টেস্টে ফিরলেন লিটন-তাসকিন
ফলে আফগানদের সমীকরণ মিলিয়ে হারালে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ, এমন পরিস্থিতি সামনে আসে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয় তাওহিদ হৃদয়দের। আফগানদের জয়ে ফাইনালে জায়গা করে নেয় জিম্বাবুয়ে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































