ছবি: আপন দেশ
পঞ্চগড়ে চার মাস ধরে নিখোঁজ হাসান আলী (৩১) নামের যুবকের সন্ধান পাচ্ছে না পরিবার। যুবকের সন্ধানে অপহরণের অভিযোগ এনে মানববন্ধন পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট বাজারে ভূক্তভোগী পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিখোঁজ হাসান আলীর পিতা রমজান আলী, প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক বক্তব্য দেন। রমজান আলী জানান, জানুয়ারী মাসের ১৬ তারিখে হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি বাজারে মনিরের হোটেলে কাজ করতে গিয়ে নিখোঁজ হয় হাসান আলী।
আরও পড়ুন<<>>হারিয়ে যাওয়া ফোন ফেরত পেলো ৪৭ জন
তিনি বলেন, নিখোঁজের পর জামিরুলের চলা ফেরায় সন্দেহ হয় যে, অপহরণের পিছনে তার সম্পৃক্ততা রয়েছে। এজন্য জামিরুলকে এক নাম্বার আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে অজ্ঞাতনামা দুইজন আসামিকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। অজ্ঞাতনামা আসামিরা জেল থেকে আমাকে গুম করার হুমকি দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হাসান আলীর পিতা বলেন, পুলিশ প্রশাসন আমার ছেলেকে উদ্ধার করতে পারছে না। এমন অবস্থায় আমি ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রতিবেশী হাসান আলী এবং আব্দুল ফারুক জানান, নিখোঁজ হাসান আলী এলাকায় সুনামের সহিত কাজ করছিল। তার চরিত্রও ভালো। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তাকে জীবিত অথবা মৃত তার পিতার কাছে ফিরিয়ে দেয়া হোক।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























