Apan Desh | আপন দেশ

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ২৪ দোকান

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৫ মার্চ ২০২৬

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ল ২৪ দোকান

ছবি: আপন দেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণবাজারে এ ঘটনা ঘটে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুনের তীব্রতা খুব বেশি ছিল। অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফলের দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান ও ভাঙ্গারি দোকানসহ মোট ২৪টি দোকান পুড়ে ছাই হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তারা কান্নায় ভেঙে পড়েন এবং দাবি করেন, জীবিকার প্রধান উৎস ধ্বংস হয়ে গেছে।

আরও পড়ুন <<>> সেই সৎ মাকে সতর্ক করলো ইউএনও

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া বলেন, ২০ জন মালিকের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়