Apan Desh | আপন দেশ

পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে জয় ভিপি নুরের

প্রকাশিত: ২৩:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে জয় ভিপি নুরের

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর। ফলাফলে ট্রাক প্রতীকে তিনি পেয়েছেন ৭৩ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৯৫০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুন নিজের ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসনে নুরুল হক নূরের বিজয় স্পষ্ট হয়ে ওঠে।

এ নির্বাচনে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন <<>> ভোলা-৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নয়নের বড় জয়

ভোটের ফলাফল অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত ব্যবধান গড়ে জয় পান বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়