Apan Desh | আপন দেশ

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

ফাইল ছবি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজাকে জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগে পাঁচ হাজার টাকা করে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয় ও অনাদায়ে তিন দিন করে মোট ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে জরিমানা পরিশোধ করেন তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম।

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ছিল না। সে কারণে তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) লঙ্ঘিত হয়েছে। এছাড়া, তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭(ছ) এর লঙ্ঘন।

আরও পড়ুন <<>> প্রাণনাশের হুমকি, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

রায়ের আদেশে বলা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড়, থানা মোড়সহ অন্যান্য নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করা হয়। ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনা করে।

অভিযোগের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে নির্বাচনী বিচারিক আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এমপি প্রার্থী আমির হামজাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিন করে মোট ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান