ছবি: সংগৃহীত
নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। যার কারণে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শূন্যতা তৈরি হয়েছে। সে শূন্যতা কাটাতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে বোর্ড। শিক্ষার্থীরা বিনা মূল্যে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
বিসিবি জানায়, টুর্নামেন্ট চলাকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউস স্ট্যান্ডে শিক্ষার্থীরা টিকিট ছাড়াই প্রবেশ করতে পারবে।
মাঠে প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে আসতে হবে। সঙ্গে রাখতে হবে বৈধ পরিচয়পত্র। ইউনিফর্ম বা আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেয়া হবে।
আরও পড়ুন <<>> সৌদি ছাড়ছেন রোনালদোর, যোগ দেবেন এমএলএসে?
তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে মাঠে দর্শকের উপস্থিতি বাড়াতে চায় বিসিবি। এবারের অদম্য টি-টোয়েন্টি কাপে তিনটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ধুমকেতু, দুর্বার ও দুরন্ত।
জাতীয় দলের তারকাদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মারদের নিয়ে দলগুলো গড়া হয়েছে। তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































