Apan Desh | আপন দেশ

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এ কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনটির সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। তাকে গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, সরকার এনসিটি ইজারা প্রক্রিয়া প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। তার ভাষ্য অনুযায়ী, বন্দরের সব স্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

কর্মবিরতির ফলে আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ রয়েছে। কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমও স্থগিত। বন্দরের ভেতরে পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালিত হয়। পরে আজ সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচি শেষ হওয়ার আগেই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত আসে।

আরও পড়ুন <<>> দৌলতখানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

মঙ্গলবার ২৪ ঘণ্টা বন্দর কার্যক্রম বন্ধ থাকায় বন্দর ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ অন্তত ১৬ জন কর্মচারীকে প্রথমে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়। পরে মন্ত্রণালয় তাদের মোংলা ও পায়রা বন্দরে স্থানান্তর করে। তবে তারা এখনো নতুন কর্মস্থলে যোগ দেননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু