Apan Desh | আপন দেশ

আবহাওয়া শুষ্ক থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আবহাওয়া শুষ্ক থাকার আভাস

ছবি : আপন দেশ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

হালকা ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। 

আরও পড়ুন : ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়