ফাইল ছবি
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক জে.পি. মর্গান স্বর্ণের দাম নিয়ে নতুন এক চমকপ্রদ পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, আগামী বছরগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বড় আকারে বৃদ্ধি পাবে। ২০২৬ সালের শেষ নাগাদ মূল্যবান ধাতুটির দাম প্রতি আউন্স ৬ হাজার ৩০০ মার্কিন ডলারে পৌঁছাতে পারে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গবেষণা নোটে জে.পি. মর্গান জানায়, কেন্দ্রীয় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শক্তিশালী ও ধারাবাহিক চাহিদার কারণেই বাড়বে স্বর্ণের দাম। ব্যাংকটি পূর্বাভাস দিয়েছে, শুধু ২০২৬ সালেই বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক মিলিয়ে প্রায় ৮০০ টন স্বর্ণ কিনতে পারে।
আরও পড়ুন>>>এবার দেশে স্বর্ণের দামে বড় লাফ
নোটে জে.পি মর্গান জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনার একটি দীর্ঘমেয়াদি প্রবণতা এখনও পুরোপুরি শেষ হয়নি। ডলারসহ কাগুজে সম্পদের তুলনায় বাস্তব সম্পদ হিসেবে সোনার প্রতি আগ্রহ বাড়ছেই। সাম্প্রতিক সময়ে বাজারে কিছু অস্থিরতা দেখা গেলেও মধ্যমেয়াদে আমরা স্বর্ণের বিষয়ে দৃঢ়ভাবে আশাবাদী।
চলতি বছরের ৩০ জানুয়ারি বিশ্ববাজারে স্বর্ণের দাম একদিনেই ৯.৮ শতাংশের বেশি কমে যায়। যা ১৯৮৩ সালের পর সবচেয়ে বড় একদিনের দরপতন। শিকাগো মারকেন্টাইল এক্সচেঞ্জ মার্জিনের হার বাড়ানোয় বাজারে বিক্রির চাপ বেড়ে যাওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা, মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা আগামী কয়েক বছর স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তাই বাড়তে পারে মূল্যবান ধাতুটির দাম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































