Apan Desh | আপন দেশ

ব্যবহৃত মোবাইল বিক্রি নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ব্যবহৃত মোবাইল বিক্রি নিয়ে বিটিআরসির জরুরি নির্দেশনা

ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি বা অন্যের কাছে হস্তান্তরের আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর এ নির্দেশনা কার্যকর হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম পুরোপুরি চালু করা হয়েছে।

বিটিআরসি জানায়, নতুন ব্যবস্থার আওতায় দেশে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর ফলে অবৈধ, চোরাই ও অননুমোদিত হ্যান্ডসেট শনাক্ত ও নিয়ন্ত্রণ সহজ হবে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইলের সিম পরিবর্তন বা অন্যের কাছে ব্যবহারের সুযোগ দেয়ার আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে। বিক্রির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটকে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সংযুক্ত অবস্থা থেকে মুক্ত করতে হবে।

আরও পড়ুন <<>> যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ

ডি-রেজিস্ট্রেশন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা লাগবে বলে জানিয়েছে বিটিআরসি।

এ বিষয়ে বিস্তারিত জানতে neir.btrc.gov.bd ওয়েবসাইটে প্রবেশের পরামর্শ দিয়েছে কমিশন। প্রয়োজনে বিটিআরসির কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেয়া যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement