Apan Desh | আপন দেশ

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে

ছবি : আপন দেশ

স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারী ও সংস্থার অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন সময় বেড়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ পর্যায়ে আবেদন করা যাবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছিল। তাদের সুবিধার্থে আবেদন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি' এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের 'শিক্ষাবৃত্তি'র দরখাস্ত আহ্বান করা হয়। আবেদন শুরু হয় ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন : আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে বাধা নেই

আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে URL: eservice.bkkb.gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন দাখিল করতে বলা হয়। আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়