Apan Desh | আপন দেশ

‘দেশের ৫৪ বছরের ব্যর্থতা মুছতে হাতপাখায় ভোট দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

‘দেশের ৫৪ বছরের ব্যর্থতা মুছতে হাতপাখায় ভোট দিতে হবে’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

দেশের ৫৪ বছরের ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পেতে হলে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিতে হবে। এ মন্তব্য করেছেন ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>>নির্বাচন না হওয়ার সুযোগ নেই: সেনা প্রধান

চরমোনাই পীর বলেন, ৯০ ভাগ মুসলমানের এ দেশ ইসলাম অনুযায়ী চলবে— এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একটি পক্ষ মানুষের মনে ভয় ছড়িয়ে দেয়। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী করতে পারবে না বলেই ইসলামী শাসন সম্পর্কে ভীতি ছড়ায়। আসলে ইসলামী শাসনের অধীনের মানুষ সত্যিকারের শান্তিতে ছিল। বাংলাদেশেও চরমোনাইতে অমুসলিমরা মায়ের কোলের মতো নিরাপদে আছে বলে সাক্ষ্য দিচ্ছে। 

তিনি আরও বলেন, চব্বিশের জুলাই আমাদের সামনে যে সুযোগ এনেছে, তা কাজে লাগাতে না পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ভাগ্যের পরিবর্তন করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কারণ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র কার্যকরপন্থা। ইতিহাসের পরতে পরতে এটা প্রমাণিত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়