Apan Desh | আপন দেশ

শীতের তীব্রতা বাড়ছে চুয়াডাঙ্গায়,তাপমাত্রা  ১৬ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ৯ নভেম্বর ২০২৫

শীতের তীব্রতা বাড়ছে চুয়াডাঙ্গায়,তাপমাত্রা  ১৬ ডিগ্রি

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। রোববার (০৯ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় জেলায় সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে ।

এদিন ভোরবেলা কুয়াশায় ঢাকা ছিল চারদিক। শিশিরে ভেজা দেখা গেছে ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।

আরও পড়ুন<<>>রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু ১৩ নভেম্বর

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান বলেন, রাতের তাপমাত্রা দ্রুত হ্রাস পাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত আরও বাড়তে পারে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch