Apan Desh | আপন দেশ

বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন 

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১২:২৩, ১৫ অক্টোবর ২০২৫

বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন 

“হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে  ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সাতক্ষীরার উদ্যোগে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগীতায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম মো. তৈমুর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম টুকু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন,  সাতক্ষীরা পুলিশ হাসপাতালের ইনচার্জ মো. পাভেল রাজ্জাক, সুশীলন সাতক্ষীরার পরিচালক মো. মনির হোসেন। 

আরও পড়ুন<<>>বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মফিজুর রহমান, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতর সাতক্ষীরার প্রধান সহকারী  ইব্রাহিম হোসেন রিপন,ক্যাশিয়ার মো.  শাখাওয়াত হোসেনে,  অফিস সহকারী শেখ ওয়ালিদ হোসেন, ডিআরআর ডেপুটি ডাইরেক্টর আনজির হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যচিত্র, পোস্টার ও হ্যান্ডস-অন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু