Apan Desh | আপন দেশ

‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ ফ্লাইট চালু হবে’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৪, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৪৪, ২২ আগস্ট ২০২৫

‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ ফ্লাইট চালু হবে’

খুব শিগগিরই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এ কথা বলেন বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।

আরওপড়ুন<<>>‘অফিশিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে’

জাম কামাল খান বলেন, কৃষি, বিজ্ঞানসহ বিভিন্ন খাতে উভয় দেশের যৌথভাবে কাজ করা এবং বিনিয়োগের সুযোগ রয়েছে। আগামী ২৪ আগস্ট দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ চুক্তি সই হবে। দ্রুত সময়ের মধ্যেই বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ ও জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। চট্টগ্রাম ও করাচির সঙ্গে সরাসরি ফিডার সার্ভিস লাভজনক করতেও উদ্যাগ নেয়া হচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ