ছবি: পিএম দফতর
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ইফতার অনুষ্ঠান হয় বলে আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, কুটনীতিকদের সন্মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ইফতার পার্টি দেন।
ইফতারের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান পাশে ছিলেন।

ঢাকায় মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতগণ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক,চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা এ ইফতারে যোগ দেন।
প্রধানমন্ত্রী কুটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ইফতারে আগে মোনাজাত ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ মন্ত্রি পরিষদের সদস্যবর্গ এ ইফতারে ছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































