Apan Desh | আপন দেশ

লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৩৩, ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

এক দিনের সফরে লালমনিরহাটে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখান থেকে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটে উদ্দেশে রওনা হয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকালে ঢাকায় ফিরে আসবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তারেক রহমান।

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রী-বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে এসেছিলেন; প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সফর।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপির মিছিলে আ.লীগের হামলায় জাসাস নেতাসহ নিহত ২ আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এনআইডি সেবায় হয়রানি বন্ধে কঠোর সিইসি গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আতঙ্কে উপকূল রুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য