ছবি: আপন দেশ
নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি মিছিল করেছে। মিছিলের মোটরসাইকেল বহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ হামলায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার।
নিহত ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫)। এছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)।
আরও পড়ুন <<>> আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করে। মিছিলটি পৌরসভার বেন্দারচরের বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্বপাশে খালের কাছে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে দুজনের মৃত্যু হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































