Apan Desh | আপন দেশ

রোজায় সিগারেট বিক্রি না করায় দোকানিকে হত্যা!

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১২, ২১ মার্চ ২০২৪

রোজায় সিগারেট বিক্রি না করায় দোকানিকে হত্যা!

প্রতীকী ছবি

রোজায় দিনে সিগারেট বিক্রি করতে না চাওয়ায় মুদি ব্যবসায়ীকে অস্ত্রাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. মানিক (৩৫) কুমিল্লার তিতাস থানার কানাই নগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নিজ বাড়ির সামনে মুদি দোকানে সন্ত্রাসীরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করে।

পরে মুমূর্ষু অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই হিরু মিয়া বলেন, ‘আজ দুপুরের দিকে আমার ছোট ভাই প্রতিদিনের মতো তার মুদি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় সন্ত্রাসী বাহাউদ্দিন, নায়েব আলী, জালাল, ইয়াসিনসহ ৬/৭ দোকানে আসে। সন্ত্রাসী বাহাউদ্দিন আমার ছোট ভাইয়ের কাছে সিগারেট খেতে চায়।’

‘রমজান মাস বলে আমার ভাই দিনের বেলায় সিগারেট বিক্রিতে অসম্মতি জানিয়ে তাদের সন্ধ্যার পরে আসতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাহাউদ্দিন আমার ভাইয়ের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

আরও পড়ুন>> রাঙামাটিতে অজানা রোগে ৫ মৃত্যু, আক্রান্ত ১০

তিনি আরও বলেন, ‘আশেপাশের লোকজন দেখতে পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। ঢামেকের চিকিৎসক জানায়, আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের