Apan Desh | আপন দেশ

ঢাকা মেডিক্যাল

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষপানের ঘটনায় লিলি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, লিলি বিষাক্ত কীটনাশক পান করেন। ঘটনার আগে তিনি তার স্বামীর কাছে বিষপানের একটি ছবি পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিলি আক্তার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি দুবাইপ্রবাসী আশিকের স্ত্রী। আশিক একই এলাকার মজিবুর রহমানের ছেলে। লিলি নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের আব্দুর রহিম ও নাজমা বেগমের মেয়ে। পারিবারিকভাবে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

০৭:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢামেকে চিকিৎসক-ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পর এ ঘটনার সূত্রপাত হয় বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন। তিনি বলেন, বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।

০৬:৫৭ পিএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক ও অপরিবর্তিত। রোববার ( ১৪ ডিসেম্বর) সকালে একটি সিটি স্ক্যান করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ। মো. আব্দুল আহাদ বলেন, ‘রোববার সকালে হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতাও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এ ছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়ে গেছে।’ 

০২:৩৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার

বিএমডিসি ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ

বিএমডিসি ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ১৮-১৯ ব্যাচের শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি (সাপ্লি) পরীক্ষা বাতিলের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (০৫ মার্চ) সকাল ৯টা থেকে তারা রাজধানীর পুরানা পল্টনে বিএমডিসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। ভবনের ভেতরে আটকা পড়েছেন কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে। 

০৪:০৩ পিএম, ৫ মার্চ ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement