Apan Desh | আপন দেশ

প্রতিবন্ধিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৩

প্রতিবন্ধিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ছবি: আপন দেশ

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব।

গ্রেফতার ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১) সুবর্ণচর উপজেলার চরআমান উল্যা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

একই দিন গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭ সালের ৭ জুন আসামি সোহেল শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ফুসলিয়ে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা গ্রামের একটি প্রজেক্টের পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকিটিমের পিতা বাদী হয়ে চরজব্বর থানায় আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার আসামি ইব্রাহিম খলিল সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে আসামি সাজা এড়াতে গা ঢাকা দেয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান