Apan Desh | আপন দেশ

দিনাজপুরে বিনামূল্যে সার-সরিষার বীজ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৭, ২৫ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বিনামূল্যে সার-সরিষার বীজ বিতরণ

ছবি: আপন দেশ

জেলার সদর উপজেলায় আজ সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে দুইহাজার দুইশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সার ও সরিষার বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহুল আমিন শরীফের সভাপতিতে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>নাটোরে আমনের ভালো ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সদর উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, অনুষ্ঠানে দুইহাজার দুইশ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি এক কেজি উন্নত জাতের সরিষা বীজ ও ১০ কেজি টিএসপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়