Apan Desh | আপন দেশ

লঘুচাপের প্রভাবে ৬ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৭, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:২৯, ২৩ নভেম্বর ২০২৬

লঘুচাপের প্রভাবে ৬ বিভাগে বৃষ্টির আভাস

ছবি: আপন দেশ

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, যার প্রভাবে দেশের ছয়টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির এ পরিবর্তনে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রায়ও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোন কোন বিভাগে বৃষ্টি হতে পারে, আর কেমন থাকবে সার্বিক আবহাওয়া।

এর প্রভাবে সোমবার (২৩ নভেম্বর) দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সাগরে ‘নিম্নচাপ’ ঘূর্ণিঝড় হয়ে আজ আছড়ে পড়ার সম্ভাবনাসাগরে ‘নিম্নচাপ’ ঘূর্ণিঝড় হয়ে আজ আছড়ে পড়ার সম্ভাবনা।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, এই দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন <> শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

এর পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

হেমন্তেও দেশে মেঘলা আকাশসহ ২ জেলায় বৃষ্টির সম্ভাবনাহেমন্তেও দেশে মেঘলা আকাশসহ ২ জেলায় বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। 

একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়