Apan Desh | আপন দেশ

ঢাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় কমতে পারে তাপমাত্রা, শুষ্ক থাকবে আবহাওয়া

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন <> নিজের প্রতিভা উদযাপনের দিবস আজ

এর আগে সোমবার বিকেল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। ওই দিন ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এ পরিস্থিতিতে দিনের তাপমাত্রা কিছুটা কমে শীতল অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়