Apan Desh | আপন দেশ

কৃষি-পরিবেশ

কৃষি ও পরেবশের সব ধরনের খবরের সাথে থাকুন।

রাজধানীতে বিকেলেই নেমে এলো ‘সন্ধ্যা’

রাজধানীতে বিকেলেই নেমে এলো ‘সন্ধ্যা’

রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঝরছে হালকা বৃষ্টি। বিকেল সাড়ে চারটা বাজতেই যেন সন্ধ্যা নেমে এসেছে রাজধানীতে। কোথাও গুড়ি গুড়ি আবার কোথাও হালকা বৃষ্টি পড়ছে পুরো রাজধানীজুড়ে। বুধবার (১৩ মে) দুপুরের পর এমন পরিবেশ সৃষ্টি হয়। এদিন সকালে আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের ১৫ তারিখের পর বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। একই সঙ্গে মে মাসে দেশে ৫-৮ দিন কালবৈশাখী ও বজ্রঝড় এবং ১-৩ দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

০৫:০৬ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

রাতের মধ্যে ঝড়ের দাপট দেখবে যেসব অঞ্চল

রাতের মধ্যে ঝড়ের দাপট দেখবে যেসব অঞ্চল

বৈশাখের শেষদিকে এসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে রাতের মধ্যে দেশের ১২ জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার (০৬ মে) আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঝড় হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

০৫:৫৭ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement