Apan Desh | আপন দেশ

‘আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়’

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

‘আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়’

আলিফ ও তার লেখা চিরকুট

‘আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়’ এমন কিছু বাক্য লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আলিফ (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। 

নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনির শিক্ষার্থী ছিল।

ঘটনাস্থলে থাকা নিহতের স্কুল ব্যাগ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে সে তার আত্মহত্যার কথা লিখে গেছে। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছে। চিরকুটে লেখা ভাষ্য অনুযায়ী, বাবা-মায়ের উপর কোনো কারণে অভিমান করে মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে জানা যায়।

মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ মুনতাজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিল। এ সময় রেললাইনের মাঝে বসে পড়ে আলিফ। পরে ট্রেনটি তার উপর দিয়ে চলে গেলে সে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মোঃ মুনতাজ আলী জানান, ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে নিহত আলিফের পরিচয় যাচাই করতে স্বক্ষম হয় পরিবারের লোকজন। ঘটনাস্থলের পাশেই নিহত তরুণের একটি স্কুল ব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্যমতে, চিরকুটটিতে আলিফ তার আত্মহত্যা করার কথা লিখে গেছেন।

এদিকে, দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস গোধূলী’ ট্রেনটি ঘটনাস্থলের অদূরে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকে। পরবর্তীতে রেলওয়ের নিরাপত্তা কর্মীরা ব্যাগ ও চিরকুটটি জব্দ করলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

চিরকুটে আলিফ যা লিখে গেছে : 

শুরুতে সময় লেখা বিকের ৪টা ২৯ মিনিট। এরপর লেখা শুরু। প্রথমত আমার এই মৃত্যুর জন্য আমি আলিফ ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নন। আমার এটি শেষ ইচ্ছা যে, আমার মৃত্যু নিয়ে যেন কোন প্রকারের তদন্ত কার্যক্রম না হয়। আবারো বলছি, আমার মৃত্যু তথা আত্মহত্যার জন্য অন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে যেন কোন প্রকার তদন্ত কার্যক্রম সাধিত না হয়ে থাকে।

এরপর তার বাবা-মাকে উদ্দেশ্য করে লেখা-বাবা ও মা মনি তোমরা প্লিজ ইউএসএ যাওয়া বন্ধ করো না। নইলে আমি যেখানেই থাকি না কেন, ভালো থাকবো না। প্লিজ বাবা মা মনি, তোমাদের ইউএসএ যেতেই হবে। এটলিস্ট আমার ভাই আয়ানের জন্য। নইলে এই পরিবেশে আয়ানের জীবনটাও আমার মতই হয়ে যাবে। আয়ানকে কখনো কোনো মানসিক চাপ দিও না। ওকে নিজের মত জীবনে বড় হতে দাও। এই সমাজের কাছে কোন ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে স্যরি। প্লিজ আপনারা ক্ষমা করবেন। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো