Apan Desh | আপন দেশ

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক সেমিনার

রাঙ্গামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৬, ২৫ নভেম্বর ২০২৬

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক সেমিনার

ছবি: আপন দেশ

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও এ শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে করণীয় বিষয়ে রাঙামাটিতে সেমিনার হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনের কনফারেন্স হলে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। 

আরও পড়ুন<<>>মজুরি ইস্যুতে উত্তাল শিল্পাঞ্চল, গাজীপুর-সাভারে সংঘর্ষ

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক সংযুক্তা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, অ্যাডভোকেট সুষ্মিতা প্রমুখ।

সেমিনারে তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়