Apan Desh | আপন দেশ

ঢাকায় শীতের ছোঁয়া, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৯, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকায় শীতের ছোঁয়া, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকায় ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীতের আমেজ। ভোরের হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে বদলে যাচ্ছে নগরীর সকাল। 

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার এ নিম্নমুখী প্রবণতায় শীতের আগমনী বার্তা অনুভব করছেন নগরবাসী।

আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়